নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রবিবার সন্ধ্যায় দিনহাটায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ শ্রমিক। পাথর ভাঙার কারখানায় কাজ শেষে ঢালাই মেশিন সরাতে গিয়ে ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারের সংস্পর্শে আসায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
দিনহাটার ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় রবিবারও স্বাভাবিকভাবেই কাজ চলছিল। কাজ শেষের পর শ্রমিকরা কারখানার এক অংশ থেকে একটি ভারী ঢালাই মেশিন ঠেলে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, কারখানার উপর দিয়েই ১১ হাজার ভোল্টের হাইটেনশন তার গিয়েছে। মেশিনের উপরের অংশ আচমকাই সেই তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের।
এই ঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং পুলিশ সুপার সন্দীপ কাররা।
মন্ত্রী উদয়ন গুহ জানান, ' ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছে গেছে। তিনি জানিয়েছেন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপশি, পরিবারের একজন যাতে চাকরি পায় সেই ব্যবস্থাও করা হবে। জেলা প্রশাসন সকলে রয়েছে এখানে। সরকার সবরকম ভাবে সাহায্য করবে পরিবারকে।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের