নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বচ্ছতা বজায় রেখে নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষা। পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, নতুন নিয়মে স্বচ্ছতা আরও বাড়ানো হয়েছে। আর ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া।
সূত্রের খবর, রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক নয়া পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে রয়েছে পরীক্ষার মডেল উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশ, যা দুবছর সংরক্ষিত থাকবে। পরীক্ষার্থীদের কোনও আপত্তি থাকলে তা অনলাইনে জানাতে হবে। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, ' উত্তরপত্রের স্ক্যান করা কপি ১০ বছর ধরে সংরক্ষণ করা হবে। এদিনের পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৪৬ হাজারেরও বেশি প্রার্থী, যা আবেদনকারীর ৯৩ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, ভিনরাজ্য থেকেও প্রচুর পরীক্ষার্থী অংশ নিয়েছেন। উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্য থেকে এসেছেন ১৩,৫১৭ জন প্রার্থী। এর আগে ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় ভিনরাজ্য থেকে এসেছিলেন ৩১,৩৬২ জন পরীক্ষার্থী।'
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে , নভেম্বর থেকেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও অনিশ্চয়তার পর নতুন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের