নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাজুড়ে জাঁকিয়ে শীত। একের পর এক রেকর্ড ভেঙে নামছে তাপমাত্রার পারদ। চলতি মরশুমে এই প্রথমবার তিলোত্তমা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৭ ডিগ্রি কম। এটিই শীতের মরশুমে কলকাতার সবচেয়ে ঠান্ডা দিন। এর আগে ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি, ২১ ডিসেম্বর ছিল ১৪.৪ ডিগ্রি এবং ৬ ডিসেম্বর ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী , শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এরপর দু- তিন দিন একই রকম তাপমাত্রা বজায় থাকবে শহরে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বড় কোনও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন বছরের শুরুতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীত আরও তীব্র। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের