নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও বড় ধাক্কা খেলেন দাগি প্রার্থীরা। এসএসসির প্রকাশিত তালিকায় নাম থাকা এই শিক্ষকরা এবারও পরীক্ষায় বসতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি।
সূত্রের খবর, বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে বহাল রেখেই ডিভিশন বেঞ্চ জানায়, এসএসসির প্রকাশিত অযোগ্য তালিকায় নাম থাকা প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না। এর আগে সিঙ্গল বেঞ্চে তাঁদের আবেদন খারিজ করে জানানো হয়েছিল, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই নতুন করে হস্তক্ষেপের সুযোগ নেই। বিচারপতি প্রশ্ন তোলেন, শেষ মুহূর্তে কেন আদালতের দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষকরা। তিনি সরাসরি মন্তব্য করেন, 'আপনারা ‘দাগী’ শিক্ষক। এখন পরীক্ষায় বসতে চাইছেন? সব কিছুর একটা সীমা থাকা দরকার।'
এদিন শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, ভুলবশত কয়েকজনকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। সেই যুক্তিতে ক্ষুব্ধ হন বিচারপতি চক্রবর্তী। তীব্র ভর্ৎসনা করে তিনি প্রশ্ন তোলেন, 'এই ভুলের জন্য কমিশনের আধিকারিকদের কেন কাঠগড়ায় তোলা হবে না?'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের