নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়াল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, দক্ষিণ দমদম পুরসভাতেই সবচেয়ে বেশি কারচুপি হয়েছে। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরেও তৎকালীন চেয়ারম্যানের সুপারিশে একাধিক নিয়োগ হয়েছে বলে আদালতে জানানো হয়েছে।
আলিপুরের বিশেষ কোর্টে সিবিআইয়ের বক্তব্য, তৎকালীন পুরপ্রধান পাঁচুগোপাল রায় চূড়ান্ত তালিকা তৈরির পর ২৯ জনের নাম হাতে লিখে সুপারিশ করেছিলেন। তার মধ্যে ২৪ জন চাকরি পান। এই অভিযোগের স্বপক্ষে পুরসভার দুই তৎকালীন আধিকারিকের বয়ান রয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।
আদালতে সিবিআইয়ের আরও দাবি, ২০১৪ সালের পর রাজ্যের ১৭টি পুরসভায় নিয়োগে বড়সড় কারচুপি হয়েছে। ওই সময়কালে ১২১টি পুরসভায় মোট ৩৬৫০ জনের নিয়োগ হয়। তার মধ্যে শুধু দক্ষিণ দমদমে এই টাকার বিনিময়ে ৩২৯ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ১৭টি পুরসভায় মোট ১৮২৯ জনের নিয়োগ বেআইনি বলে দাবি সিবিআইয়ের।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সিবিআইয়ের পক্ষ থেকে পেশ করা চার্জশিটে ৮টি পুরসভার নাম উল্লেখ করা হয়েছিল, উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর, টিটাগড়, রানাঘাট, হালিশহর ও বনগাঁ। এই পুরসভাগুলিতে কীভাবে অনিয়ম হয়েছে এবং কারা জড়িত, তার বিস্তারিত তথ্য আদালতে তুলে ধরা হয়েছে। ৮টি পুরসভায় ৬০০-রও বেশি বেআইনি নিয়োগ হয়েছে বলেও দাবি তদন্তকারীদের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের