নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দক্ষিণ কলকাতার শান্ত গোলপার্ক এলাকা রবিবার রাতের ঘটনায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পিকনিককে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। ইটবৃষ্টি, বোমাবাজি এমনকি গুলি চালানোর অভিযোগে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে কাঁকুলিয়া রোড সংলগ্ন এলাকায়। ঘটনার পর পুলিশি তৎপরতায় গ্রেফতার ১০ জন।
রবিবার রাতে গোলপার্কের কাঁকুলিয়া রোড এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ইট ছোড়া, বোমা বিস্ফোরণ এবং অন্তত এক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় ইতিমধ্যেই পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। সেই মামলার ভিত্তিতেই এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রবিবার তাদের পিকনিক শেষে রাত সাড়ে আটটার কিছু পরে বহিরাগত একদল যুবক এলাকায় ঢোকে। তার পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের একাংশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইটের আঘাতে কয়েকজন আহত হন বলে অভিযোগ।
গুলি চালানোর ঘটনায় ২ জন আহত হয়েছে। এলাকা থেকে গুলির খোল ও বোমার টুকরো উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পিছনে দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাংয়ের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, এলাকা দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে এবং একটি দলীয় অফিস ছিল দুষ্কৃতীদের টার্গেট।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের