নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভর সন্ধেবেলায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে এক মহিলার শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কালীপুজোর পরের দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। অফিস থেকে ফেরার পথে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের স্কাইওয়াক পেরিয়ে আলমবাজারের দিকে যাচ্ছিলেন এক বেসরকারি সংস্থার কর্মী মহিলা। অভিযোগ, সেই সময় হঠাৎই এক ব্যক্তি তার সঙ্গে শ্লীলতাহানি করে। প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ নির্যাতিতার।
নির্যাতিতা তরুণীর দাবি, 'সেই সময় আশেপাশে অনেক লোক জড়ো হয়েছিল কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। সবাই চুপচাপ দাঁড়িয়ে মজা নিচ্ছিলো। কেউ এগিয়ে এসে সাহায্যও করেনি।' বরং স্থানীয়দের একাংশ তাকে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী। তবুও সাহসিকতার সঙ্গে দক্ষিণেশ্বর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত নির্যাতিতা।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। অবশেষে বুধবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের