নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ ৭ বছরের রাজনৈতিক দূরত্বের অবসান ঘটিয়ে ফের তৃণমূলে ফিরলেন প্রাক্তন মেয়র ও এনকেডিএ চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন শোভন - বৈশাখী। এরপরেই কালীঘাটে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন শোভন - বৈশাখী।
সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা গ্রহণের মধ্য দিয়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে ফিরে এলেন শোভন - বৈশাখী। এরপরই তারা যান কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতার পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শোভন - বৈশাখীর প্রত্যাবর্তন নিয়ে অভিষেক বলেন, 'গনতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সমাজে কে কোন দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সকলের আছে। দীর্ঘদিন পর দলের অনুমতিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যয় আবার দলে ফিরে এসেছে। দীর্ঘ সময় ধরে ওনারা সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন। তবুও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।'
অভিষেক আরও জানান, ' দলের পক্ষ থেকে একটা অভ্যন্তরীণ বৈঠক হবে। সেখানেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কিভাবে কাজে লাগানো হবে। সঙ্গে সঙ্গেই একদিনে সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের