নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোটের হাওয়া। সেই পরিপ্রেক্ষিতে একাধিক ফেসবুক পোস্টে জল্পনা ছড়াচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার ও শনিবার তার দুটি পোস্ট রাজনৈতিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে।
সূত্রের খবর, শুক্রবারের পর ফের শনিবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কুণাল ঘোষ। শনিবার মুখ্যমন্ত্রীর বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'জীবনের কঠিনতম দিন দেখেছি আমি। অভিমান ছিল, কিন্তু দল ছাড়ার কথা ভাবিনি, ছাড়িনি। তারও পরে আবার কাছাকাছি কাজের সুযোগ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুন সংযোজন। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল, এখনও। ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়।'
এই পোস্ট থেকে রাজনৈতিক মহলে অনুমান, কুণাল নির্বাচনী কাজে অংশ নিতে আগ্রহী, তবে তার অভিমানের আভাসও মেলাতে দেখা যাচ্ছে। তিনি বলেন, 'দল মনে করলে নির্বাচনে কাজে লাগাবে। দল কাজে লাগালে ভাল, না হলে বাড়িতে বসে থাকব।' পাশাপাশি তিনি সতর্কবার্তা দিয়েছেন, 'দল আত্মতুষ্টিতে যেন না ভোগে। সিপিএমের পতন দেখেছি, তৃণমূল যেন সেই জায়গায় না পৌঁছায়।'
কুণাল আরও স্পষ্টভাবে জানিয়েছেন, দলের কোনো সিদ্ধান্তে তার নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, 'দলের ব্যাপার। আমি আদৌ কাজের লোক কিনা, আমাকে কাজে লাগানো যায় কিনা, আমাকে প্রচারে পাঠানো হবে কিনা এগুলি আমার হাতে নয়। দল কাজ লাগালে লাগাবে, না লাগালে না লাগাবে।' তার করা এই মন্তব্য গুলিই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা