নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলের অন্দরে ভাঙনের জল্পনা, সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা, আর তার মাঝেই দিল্লিমুখী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রবিবার রাজধানীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই শনিবার দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলের ভিতরে অসন্তোষ ও ভাঙনের জল্পনা ক্রমশ জোরালো হয়েছে। একাংশ সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও চলছে বিস্তর আলোচনা। এমন এক পরিস্থিতিতে INDIA জোটের বৈঠককে কেন্দ্র করে দিল্লিতে তৃণমূল নেতৃত্বের সক্রিয়তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সোমবার অনুষ্ঠিত হতে চলা INDIA জোটের বৈঠকে অংশ নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ বিরোধী শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ মুখ। সেখানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। দলের সাংসদদের সঙ্গে আলোচনা, জোট রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা কিংবা জাতীয় স্তরে তৃণমূলের অবস্থান একাধিক বিষয় নিয়েই হতে পারে গুরুত্বপূর্ণ কথাবার্তা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের