নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমশ বাড়ছে অস্বস্তি, ক্ষোভ ও ভাঙনের সুর। একের পর এক নেতা-কাউন্সিলর-বিধায়কের বেসুরো মন্তব্য, পদত্যাগ এবং দলত্যাগের জল্পনার মাঝেই এবার তাৎপর্যপূর্ণ কবিতা লিখলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কবিতার নাম ‘গিরগিটি’। আর সেই কবিতার প্রতিটি লাইনে যেন ফুটে উঠল দলবদল, ভোলবদল এবং স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে তীব্র কটাক্ষ।
ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে অশান্তি ক্রমশ প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন একাধিক নেতা। কেউ কেউ প্রকাশ্যে দলের সিদ্ধান্ত, আইপ্যাকের ভূমিকা এবং শীর্ষ নেতৃত্বের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই আবহেই বুধবার নতুন কবিতা লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। গিরগিটি’ নামের কবিতার শুরুতেই তিনি লেখেন, 'গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপী তো রং বদলায় তার রোজগারের পন্থায়। কিন্তু যাদের ভোলবদল
মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায়।'
কবিতার পরবর্তী অংশে আর্থিক স্বার্থ, ব্যক্তিগত সুবিধা এবং চরিত্র বদলের প্রসঙ্গ টেনে কার্যত ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কবিতার মাধ্যমে তিনি দলীয় নেতাদের একাংশকে সতর্কবার্তা দিয়েছেন। বিশেষ করে যারা ভোটের পর থেকেই দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই এই বার্তা বলে মনে করা হচ্ছে।
এদিনই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন। তার আগে একাধিক বিধায়ক ও কাউন্সিলরের বিক্ষোভ ঘিরেও চাপে পড়ে তৃণমূল নেতৃত্ব। ফলে রাজনৈতিক মহলের মতে, দলের ভিতরের এই অস্থিরতার মাঝেই কবিতাকে অস্ত্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের