নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার এক নজিরবিহীন রায়ে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী বিজেপি থেকে নির্বাচিত হয়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তও আইনসম্মত নয়। বিরোধীদের দায়ের করা মামলার ভিত্তিতেই এই ঐতিহাসিক রায় দেয় আদালত।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়ী হন মুকুল রায়। কিন্তু ভোটের পরেই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর পর থেকেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিজেপি দাবি করে, মুকুল রায় দলত্যাগ বিরোধী আইন ভঙ্গ করেছেন এবং তার বিধায়ক পদ খারিজ করা উচিত। প্রথমে ২০২১ সালেই বিজেপি বিধায়ক অম্বিকা রায় আদালতে মামলা করেন, প্রশ্ন তোলেন কেন বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়া একজনকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল।
সেই সময় বিধানসভার অধ্যক্ষের পক্ষ থেকে জানানো হয়, মুকুল রায় আনুষ্ঠানিকভাবে এখনও বিজেপির সদস্য, তাই পদ খারিজের প্রশ্ন ওঠে না। এরপর ২০২৩ সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন করে মামলা করেন। তার দাবি, মুকুল রায় প্রকাশ্যে তৃণমূলের হয়ে কাজ করছেন, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তার বিধায়ক পদ খারিজ হওয়া উচিত।
দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দেয়, মুকুল রায় দলত্যাগ বিরোধী আইন ভঙ্গ করেছেন, তাই তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষের আগের সিদ্ধান্তও বাতিল ঘোষণা করা হয়। এই রায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করল। কারণ দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এই প্রথম রাজ্যের কোনও বিধায়কের পদ খারিজ হল।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের