নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দোলের সকালে আচমকাই চাঞ্চল্য ছড়াল শহরের বুকে। শহরের ব্যস্ততম এলাকা পার্ক স্ট্রীটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় ১৫০ বছরের পুরনো একটি বাড়ির একাংশ। সৌভাগ্যবশত, ঘটনার সময় বাড়ির ভিতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে হঠাৎ এই ভাঙনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সকালবেলায় হঠাৎ করেই বাড়িটির ছাদের একটি অংশ ধসে পড়ে। বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা প্রথমে বুঝে উঠতে পারেননি কেউই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্ক স্ট্রীট থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের একাংশের মতে, গত ২৭ তারিখ কলকাতায় হওয়া ভূমিকম্পের পর থেকেই বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনের একটি অংশ একেবারে জরাজীর্ণ অবস্থায় ছিল।
দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পুরসভা কর্তৃপক্ষের তরফে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা খতিয়ে দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এই ঘটনা ফের একবারও শহরের প্রাচীন ও জরাজীর্ণ বাড়িগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের