নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পরপর দুটি অগ্নীকান্ড ডোমজুড়ে। শনিবার প্রথমে একটি কারখানায় হটাৎই আগুন লেগে যায়। এরপর জাতীয় সড়কের পাশে লাগে আগুন। তবে দমকল বাহিনীর তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , শনিবার ডোমজুড়ে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। প্রথম অগ্নীকান্ডটি ঘটে রাজাপুর দক্ষিণদাঁড়িতে। সেখানকার একটি থার্মোকলের কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। ঘটনার সময় কারখানায় কাজ চলছিল বলে জানা যায়। এরপর দ্রুত ছড়িয়ে পরে আগুন। যদিও দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে পাকুড়িয়া এলাকায় , ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে। রাস্তার পাশে রাখা বস্তাবন্দি প্লাস্টিকে হঠাৎ দাউদাউ করে আগুন লাগে। তাতে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এলাকাবাসীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের আরও একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উভয় ক্ষেত্রেই বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী সহ প্রশাসনের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল , তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

পাকুড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা অশিত পাল এপ্রসঙ্গে জানান , ''আমরা হটাৎই দেখি রাস্তার পাশে থাকা বস্তাবন্দি প্লাস্টিকে আগুন লেগেছে। এরপর দমকলে খবর দেই। ওনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনকে জানানো হয়েছে , তারাই এরপর বিষয়টি দেখবেন।''
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের