নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - পূর্বতন সরকারের আমলে তফশিলি জনজাতি শংসাপত্র ইস্যুতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুকুটমণিতে হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরির সঙ্গে যুক্ত কেউই রেহাই পাবেন না। একইসঙ্গে আদিবাসী সমাজের উন্নয়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে ঘোষণা করে জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের আশ্বাসও দেন তিনি।
মঙ্গলবার হুল দিবস উপলক্ষ্যে বাঁকুড়ার মুকুটমণিতে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাঁকুড়া সফরে গিয়ে তিনি সিধু - কানু সহ হুল বিদ্রোহের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরই বক্তব্য রাখতে গিয়ে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে তফশিলি জনজাতি শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরি করেছেন বা বেআইনিভাবে সেই শংসাপত্র ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে গ্রেফতারও করা হবে।
এর পাশাপাশি আদিবাসী ও মূলবাসীদের সামাজিক, শিক্ষাগত এবং অর্থনৈতিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শুভেন্দু। জঙ্গলমহলের পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে ইতিমধ্যেই একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। হুল বিদ্রোহের আত্মত্যাগকে স্মরণ করে আদিবাসী সমাজের মর্যাদা ও অধিকার রক্ষার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের