নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কিছুদিন আগেই বাবার সঙ্গে ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে উঠে আসেন। মধ্যমগ্রামে নিজের নামে আলাদা একটি বিরিয়ানির দোকান খোলেন। এবার স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অনির্বাণ বিরিয়ানির অনির্বাণ। স্ত্রী ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। ফের প্রকাশ্যে অনির্বাণের পারিবারিক অশান্তি।
অনির্বাণের দাবি , তাদের পরিবারের গাড়ি চালক সমীর সেনের সঙ্গে পালিয়ে গেছে স্ত্রী। এমনকি স্ত্রীকে নিয়ে দিঘা , পুরী অবধি ঘুরে এসেছে সমীর। অভিযোগের ভিত্তিতে গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। এরই মাঝে স্বামীর বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ তোলেন স্ত্রী শ্রমনা। শারীরিকসহ মানসিক নির্যাতন চালিয়েছে বলেও জানিয়েছেন তিনি। মারধর করে তার হাত ভেঙে দেওয়ার মত গুরুতর অভিযোগ তুলেছেন অনির্বাণের বিরুদ্ধে।

এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়েন সমীর সেন। এরপর তারা ব্যারাকপুর থানার হাতে অভিযুক্তকে হস্তান্তর করেন। অনির্বাণের অভিযোগ , সোজা মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ঘটনায় তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়। তিন এখানেই শেষ নয়। স্বামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনার পর মোহনপুর থানার সামনে স্ত্রীকে চর মারেন অনির্বাণ। এরপর ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। ড্রাইভার সমীরকে শুক্রবার আদালতে তোলা হবে। এরপর হেফাজতের জন্য দাবি জানাতে পারে ব্যারাকপুর পুলিশ।

স্ত্রী শ্রমনা দাস জানিয়েছেন , "গত ১৭ বছর ধরে অনেক অত্যাচার সহ্য করেছি। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। অনেক সময় দিয়েছিলাম। তবে আমার ওপর অত্যাচার চালিয়েই যেত। এখন আবার ড্রাইভারকে জড়িয়ে মিথ্যে অভিযোগ আনছে যার কোনো মানে হয়না। প্রমাণ করে দেখাক যা বলছে সব সত্যি। আমাকে মেরে কিছুদিন আগে হাত ভেঙে দিয়েছে। ও এরকমই। বদলানোর নয়। আমার ব্যাপারে কিছু প্রমাণ করতে পারবেনা ও। যা বলেছে সব মিথ্যে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের