নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে গণপরিবহনে নতুন যুগের সূচনা এখন শুধু সময়ের অপেক্ষা। সফল নিরাপত্তা পরিদর্শন ও পরীক্ষামূলক যাত্রার পর এবার কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পেলেই যাত্রী নিয়ে চালকবিহীন মেট্রো ছুটবে শহরে। প্রথম পর্যায়ে গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটেই শুরু হতে পারে এই অত্যাধুনিক পরিষেবা। যা কলকাতা মেট্রোর ইতিহাসে এক নতুন মাইলফলক হতে চলেছে।
রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালকবিহীন মেট্রোর সফল ট্রায়াল ও নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি গোটা রুট বিশেষ করে গঙ্গার তলদেশের আন্ডার ওয়াটার টানেল, জরুরি পরিস্থিতিতে ট্রেন পরিচালনার সক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খুঁটিয়ে পরীক্ষা করেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, সবকটি পরীক্ষাই সফল হয়েছে।
এই রুটে অত্যাধুনিক কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ট্রেন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। পরীক্ষায় গঙ্গার তলায় ৫২০ মিটার দীর্ঘ টানেল মাত্র ৪৫ সেকেন্ডে নিরাপদে অতিক্রম করেছে মেট্রো। যদিও পরীক্ষামূলক যাত্রায় চালকের আসনে একজন উপস্থিত ছিলেন, ট্রেনের নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার অধীনে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের