নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চেক বাউন্স মামলায় জর্জরিত অভিনেতা রাজপাল যাদব। অনেকের কাছ থেকেই সাহায্যের আশা করেছিলেন তবে পাননি। এরপর তিহার জেলে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে তিনি পালন করেন। তবে সোমবার শর্তসাপেক্ষে ফের জামিন পেয়েছেন কৌতুক অভিনেতা। ছবি নির্মাণের জন্য ব্যবসায়ী মাধব আগরওয়ালের থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। এবার প্রথম মুখ খুললেন সেই ব্যবসায়ী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই ব্যবসায়ী বলেন , "আমি ওই টাকা অনেকের থেকে ধার করে তারপর রাজপালকে দিয়েছিলাম। ‘আতা পাতা লাপতা’ ছবি তৈরি জন্য ওই টাকা তাঁকে দেওয়া হয়েছিল। আমি বারবার রাজপালকে অনুরোধ করেছিলাম আমার টাকা ফেরত দেওয়ার জন্য। এমনকী ওর বাড়িতে গিয়েও বহুবার অনুরোধ করেছি, কান্না কাটি করেছি। কিন্তু কোনওভাবেই আমার টাকা ফেরত পাইনি। দরজায় গিয়ে করা নাড়ার পরেও টাকা দেয়নি। বারবার চেক বাউন্স করে গেছে।"
মাধব আগরওয়াল আরও বলেন , "সাংসদ মিথিলেশ কুমার কাঠেরিয়ার মাধ্যমে রাজপালের সঙ্গে আমার পরিচয় হয়।রাজপাল আমাকে তখন বলেছিল তাঁর ছবি ‘আতা পাতা লাপতা’র কাজ ইতিমধ্যেই শেষের দিকে। প্রয়োজনীয় অর্থ দিয়ে যদি আমি এগিয়ে না আসি তাহলে তাঁর ছবির বাকি কাজই নাকি আটকে যাবে। আমি তখন টাকা দিতে রাজি হইনি। এরপর রাজপালের স্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে অনেক অনুরোধ করেন। অবশেষে আমি রাজি হই। রাজপালকে ৫ কোটি টাকা দেওয়া হয়। এই মর্মে চুক্তি হয়, ছবির সাফল্য, ব্যর্থতা কোনও কিছুর প্রভাব এই অর্থে পড়বে না, ওই টাকা রাজপাল সময়মতো ফেরত দেবেন। কিন্তু টাকা দিতে পারেননি রাজপাল।"
টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ী। এরপর কয়েকটি চেক পাঠালেও তা বাউন্স করে যায়। কোনো লাভ হয়নি। একবার জামিন পেয়ে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললেও দিতে পারেননি। এরপর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তবে সোমবার ফের শর্তসাপেক্ষে জামিন হয় অভিনেতার।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
মেট গালা ২০২৬-এ অংশ নিতে নিউ ইয়র্ক যাওয়ার সময় তার টিমের কাছে থাকা প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের দুটি হিরে ও পান্নাখচিত কানের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
অভিনেত্রী প্রীতি জ়িন্টার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মুখাবয়ব, নাম ও পরিচয় ব্যবহার করে এআই-নির্মিত একাধিক কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার অনুমতি ছাড়াই তৈরি ও প্রচার করা হচ্ছে।
ছবিতে মেয়ের অভিনয় দেখে যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমন্তী, তেমনই মা-মেয়ের সাজপোশাকের তুলনা টেনে সমালোচনার ঝড়ও ওঠে নেটমাধ্যমে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রবাহ নন্দী নিজের অবস্থান তুলে ধরার কয়েক দিনের মধ্যেই বারুইপুর আদালতে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেছেন দেবলীনা।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা