নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে সৃষ্ট চরম বিশৃঙ্খলার ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। কলকাতায় মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। দর্শক ক্ষোভ, রাজনৈতিক চাপানউতোর ও প্রশাসনিক তদন্তের মধ্যেই এই গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন মোড় নিল যুবভারতী কান্ড।
ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। যুবভারতীতে তাকে এক নজর দেখার জন্য রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও বেঙ্গালুরু, শিলং এমনকি নেপাল থেকেও ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। কেউ এসেছিলেন পুরুলিয়া থেকে, কেউ আবার কাঁথি থেকে। তবে দর্শকদের অভিযোগ, স্টেডিয়ামে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে ছিলেন বিপুল সংখ্যক ভিআইপি। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকার ঝলক না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ক্রীড়াপ্রেমীরা। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যুবভারতী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
সম্পূর্ণ ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ক্রীড়াপ্রেমীরা। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, ' মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে এবং তিনি লিখিত মুচলেকা দিয়েছেন যে শনিবারের অনুষ্ঠানের দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে সাংবাদিক সম্মেলনে তিনি উদ্যোক্তার নাম উল্লেখ করেননি।' রাজীব কুমারের পক্ষ থেকে আরও জানানো হয়, ' অনেক দর্শক ভেবেছিলেন, মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। তাছাড়া মেসি যে সময় মাঠে ছিলেন, সেটাও অনেকের কাছে অপ্রতুল বলে মনে হয়েছে। এই সব মিলিয়েই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।'
পুলিশের ডিজির পক্ষ থেকে আরও জানানো হয়, 'টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা যদি সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। আমরা ইতিমধ্যেই মূল উদ্যোক্তাকে আটক করেছি। এই বিশৃঙ্খলা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ ছাড় পাবে না। যে টাকার টিকিট বিক্রি হয়েছে সেই সব টাকা ফেরত দেওয়া উচিত। মেসিকে কেউ দেখতে পাননি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের