নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালির দুর্গোৎসব শেষে আজ দশমী। বিসর্জনের পালা শুরু হলেও বৃহস্পতিবার হওয়ায় অধিকাংশ মণ্ডপে আজ দেবীদুর্গা অবস্থান করছে। তবে একাধিক নিরঞ্জন শুরু হবে শুক্রবার। নিরঞ্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ একযোগে প্রস্তুতি নিয়েছে।
সূত্রের খবর, বুধবার নবমীর দুপুরে পুর কমিশনার ধবল জৈন সব বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ঘাটে নিযুক্ত থাকবেন একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যারা বিসর্জনের কাজে সরাসরি তদারকি করবেন। ঘাট চত্বরে অ্যাম্বুল্যান্স, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পুরসভার সাফাইকর্মীদের নিয়োগ ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। কলকাতায় মোট প্রায় সাড়ে তিন হাজার দুর্গাপুজো হয়, যার মধ্যে বাড়ির সংখ্যা প্রায় ২৫০।
পুরসভার তথ্য অনুযায়ী, ১৮টি গুরুত্বপূর্ণ ঘাটে অধিকাংশ প্রতিমার বিসর্জন সম্পন্ন হয়। ভিড় নিয়ন্ত্রণে রাখতে ঘাট চত্বরে বৃহস্পতিবার থেকেই মোতায়েন হয়েছে বাড়তি পুলিশবাহিনী। নদীতে টহল দেবে রিভার ট্রাফিক পুলিশ, আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং ঘাটে বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। জল পুলিশের একটি বিশেষ রেসকিউ টিমও প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া, শহরের একাধিক গুরুত্বপূর্ণ ঘাট বাগবাজার, বাজে কদমতলা, গোয়ালিয়র ও নিমতলা ঘাটে মোতায়েন থাকছে ডিএমজির বিশেষ বাহিনী। সাতটি ঘাটে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার। প্রত্যেকটি ঘাটে পুলিশের টিমকে নেতৃত্ব দেবেন একজন ইন্সপেক্টর, যাদের ওপর নজর রাখবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডিসিরা। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার ২৩৮টি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পিকেট বসানো হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের