নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দশমীর রাতে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল পদ্মপুকুর এলাকার যুবক বিকি মল্লিকের। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে সরাসরি খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
সূত্রের খবর , বৃহস্পতিবার রাতে বালিগঞ্জের পদ্মপুকুর রোডের একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় বিকির দেহ উদ্ধার হয়। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে দাবি করেন বিকির স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক। কিন্তু মৃতের দিদি সোনা মাহাতো ঘটনাস্থলে পৌঁছে সন্দেহ প্রকাশ করেন। তার অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। নিহতের বোনের অভিযোগ, প্রিয়াঙ্কার সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। এই সম্পর্ক নিয়ে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।
বৃহস্পতিবার রাতে বিকি বাড়ি ফিরে স্ত্রীকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন বলে দাবি পরিবারের। সেই ঘটনার পরই বচসা চরমে ওঠে। পরিবারের অভিযোগ, এরপরেই প্রিয়াঙ্কা ও ওই যুবক মিলে বিকিকে খুন করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
খবর পেয়ে বালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত যুবকের দিদির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের