নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পূর্বাভাস অনুযায়ী পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হয়নি। তবে বিদায় বেলায় দুর্যোগের আভাস দিচ্ছে হাওয়া অফিস। আসন্ন নিম্নচাপের জেরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ওডিশার পুরীসহ উপকূলবর্তী অঞ্চলে অতি ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ওডিশার উপকূলে ঘন্টায় ৫৫ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ৬৫ কিমি পর্যন্ত। এর ফলে পুরী সহ উপকূলীয় এলাকায় অবস্থানরত পর্যটক ও স্থানীয়দের প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে। এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়বে ওডিশার উপকূলে। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই, গতকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। তবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি নথিভুক্ত হয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের