নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনকে ঘিরে অস্বস্তি চরমে। হাইকোর্ট তার আগাম জামিন খারিজ করে দেওয়ার পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া পর্যবেক্ষণে নিম্ন আদালতের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা উঠে আসে।
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় তার পরিবার সরাসরি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ আসে, যা থেকে বিডিওর জড়িত থাকার ইঙ্গিত মেলে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়।
তবে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনের নাগাল পেতে তদন্তকারীদের রীতিমতো হিমশিম খেতে হয়। এই আবহেই সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি। নিম্ন আদালত সেই আবেদন মঞ্জুর করে। পরবর্তীতে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে আগাম জামিন কার্যকর হয় প্রশান্ত বর্মনের। এতে পুলিশের তদন্ত ও প্রশাসনিক ভূমিকাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে।
এরপরই নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কড়া ভাষায় মন্তব্য করেন, খুনের মতো গুরুতর অপরাধে জামিন বা আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি বিচার করা একান্ত প্রয়োজন। নিম্ন আদালত তার কোনওটিই যথাযথভাবে বিবেচনা করেনি। গুরুত্বপূর্ণ ও বাস্তব তথ্যপ্রমাণ উপেক্ষা করেই আগাম জামিন মঞ্জুর করা হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণ।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের