নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার এই মামলায় গ্রেফতার হলেন কোচবিহারের বাসিন্দা এবং তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার। ধৃত বিডিও ঘনিষ্ঠ বলেই জানা গেছে। ফলে এই গ্রেফতারের পর ঘটনায় রাজনৈতিক রঙ আরও ঘন হল।
সূত্রের খবর, খুনের ঘটনায় এর আগেই রাজগঞ্জের বিডিও-র গাড়িচালক ও এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। এবার তৃতীয় অভিযুক্ত হিসেবে সজল সরকারকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সজল কিভাবে জড়িত, তার ভূমিকা কি সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। বুধবার কোচবিহার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলামাটিয়ার বাসিন্দা। দত্তাবাদে তাঁর সোনার গয়নার দোকান ছিল। পরিবারের অভিযোগ, ২৮ অক্টোবর দোকান থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। সেই রাতেই বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে নিউটাউনের যাত্রাগাছির বাগজোলা খালপাড়ের ঝোপ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা ছবি দেখে মৃতদেহ শনাক্ত করেন।
ঘটনার পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে। জানা যায়, বিডিও-র বাড়ি থেকে কিছু গয়না হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বপনবাবুর দোকানের সঙ্গে বিবাদ শুরু হয়েছিল। সেই সূত্রেই বিডিও নিজে একাধিকবার দোকানে যান। ঘটনার দিন একটি নীলবাতি গাড়ি নিয়ে দোকানের সামনে আসেন বিডিও, এবং সেখান থেকেই স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা