নিজস্ব প্রতিনিধি, সৌদি আরব – সতর্কবার্তার কিছুক্ষণ পরই দুবাই বিমানবন্দরের অদূরে হামলা চালায় ইরান। এর জেরে বাতিল করে দেওয়া হয়েছে একাধিক বিমান। আমিরশাহির বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শব্দ যাচ্ছে। এবার এই নিয়ে বিবৃতি জারি করল সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরান থেকে আমাদের দিকে ড্রোন এবং মিসাইল ছোড়া হচ্ছে। এই মুহূর্তে সেগুলিকে আটকানোর জন্য কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশের পূর্ব প্রান্তে তিন ধাপে আক্রমণ হয়েছে। একাধিক ড্রোন ছোড়া হয়েছে। প্রথম ধাপে পাঁচটি, দ্বিতীয় ধাপে ৬ টি এবং তৃতীয় ধাপে ১২ টি ড্রোন ধ্বংস করেছে সৌদি।“
উল্লেখ্য, দুবাই মিডিয়া অফিস সূত্রে খবর, প্রথমে দুবাই এবং দোহার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে সতর্ক করে ইরানের সরকারি টেলভিশন। এরপরই সোমবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে একটি ড্রোন হামলা চালানো হয়। আগুন লাগে একটি জ্বালানি ট্যাঙ্কারে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দর। বাতিল করে দেওয়া হয় একাধিক বিমান।
সোশ্যাল মিডিয়ায় হামলার পরের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকা। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা