নিজস্ব প্রতিনিধি, হিমাচলপ্রদেশ – শুক্রবার দুপুরে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে দুবাইয়ে। ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। মৃত্যু হয় তেজসের পাইলট উইং কমান্ডার নমন স্যালের। রবিবার হিমাচলে ফিরল পাইলট উইং কমান্ডারের নিথর দেহ। পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য আয়োজন করা হয়েছে।
সূত্রের খবর, এদিন প্রথমে দুবাই থেকে কমান্ডার নমন স্যালের নিথর দেহ নিয়ে আসা হয় তামিলনাড়ুর সুলুর এয়ার ফোর্স স্টেশনে। সেখানে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন দক্ষিণ এয়ার কমান্ডের আধিকারিকরা। এরপর তাঁর দেহাবশেষ হিমাচলে নিয়ে যাওয়া হয়। বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পূর্ণ সামরিক মর্যাদায় হিমাচল প্রদেশে উইং কমান্ডারের শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই তা আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজন করা হয়েছিল এয়ার শোয়ের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার দুপুর ২টো ১০ নাগাদ। দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। শহীদ হয়েছেন পাইলট।
ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুবাইতে এয়ার শো চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। শহীদ জওয়ানের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এয়ার শোয়ে অংশগ্রহণ করেছিল বিভিন্ন দেশের ১০০ টির বেশি বায়ুসেনার বিমান।
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা