নিজস্ব প্রতিনিধি, দুবাই - একমাসের বেশি সময় ধরে অব্যাহত মধ্যপ্রাচ্যের যুদ্ধ। দুবাই বন্দরে নোঙর করে থাকা একটি ক্রুড অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালাল ইরান। এই হামলাকে চলতি যুদ্ধের অন্যতম ভয়াবহ হামলা বলে মনে করছে বিশেষজ্ঞমহল। হামলার জেরে ট্যাঙ্কার থেকে সমুদ্রের জলে তেল পড়ে যাওয়ায় ভয়াবহ দূষণের আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, দুবাই বন্দরে নোঙর করে ছিল কুয়েতের ক্রুড অয়েল ট্যাঙ্কার Al-Salmi. সেই ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালায় ইরান। ড্রোন বা মিসাইল হামলার জেরে দাউদাউ করে আগুন ধরে যায় ট্যাঙ্কারে। ব্যাপক ক্ষতি হয়েছে ট্যাঙ্কারের। ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ায় জল দূষণের আশঙ্কা করা হয়েছে। ট্যাঙ্কারে ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’, অর্থাৎ কয়েক মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল ছিল। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, হামলা চালানোর পরই জরুরি ভিত্তিতে আগুন নেভানোর কাজ শুরু হয়। ট্যাঙ্কারে থাকা প্রায় ২৪ জন নাবিক সবাই নিরাপদে আছেন।
উল্লেখ্য, গত মাসের শেষ দিন আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। এরপরই বাহারিন থেকে দুবাই, সৌদি, কাতার, কুয়েতের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর। মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...