নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিএ বিতর্কে নয়া সিদ্ধান্ত রাজ্যের। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বকেয়া মহার্ঘভাতা আর দুই দফায় নয় একদফাতেই মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি করল রাজ্যের অর্থ দফতর।
নবান্নের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী , ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতার ১০০ শতাংশ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। এর ফলে রাজ্যের বিপুল সংখ্যক সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা সরাসরি এই অর্থ পাবেন। সরকারি সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণির কর্মী, অবসরপ্রাপ্ত এবং পারিবারিক পেনশন ভোগীদের বকেয়া টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
অন্যদিকে, কর্মরত সরকারি কর্মীদের বকেয়া অর্থ জমা পড়বে তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। এর আগে নবান্ন থেকে জানানো হয়েছিল, যে এই বকেয়া মহার্ঘভাতা দুদফায় দেওয়া হবে প্রথম দফা ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে এবং দ্বিতীয় দফা সেপ্টেম্বরের মধ্যে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরো অর্থ একবারেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের