নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল রাজ্যে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। এবার দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে এবং সকাল ৭টা থেকেই শুরু হবে ভোটদান।
গত ১৫ মার্চ কমিশন পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল। সেই সূচি অনুযায়ী রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ মে। এই মর্মে সোমবার কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি জারি করার পাশাপশি মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে সোমবার থেকেই।
কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফায় ১৫২ টি আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। ইতিমধ্যেই প্রায় সব বড় রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং পাহাড়ের তিনটি আসন ছেড়ে দিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে, যার নেতৃত্বে রয়েছেন অনীত থাপা।
অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে তিন দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে— প্রথম দফায় ১৪৪টি এবং দ্বিতীয় দফায় ১১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, এখনও কয়েকটি আসনের প্রার্থী বাকি। ভারতীয় জাতীয় কংগ্রেস রবিবার ২৮৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি বাম দলগুলিও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে সিপিএম, সিপিআই ও আরএসপি পার্টির প্রার্থী রয়েছেন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের