নিজস্ব প্রতিনিধি, আগরতলা - দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি। সংখ্যালঘুদের একের পর এক বাড়ি, দোকান ও গাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিজেপিশাসিত ত্রিপুরায়। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রশ্নের মুখে ত্রিপুরার আইনশৃঙ্খলা।
সূত্রের খবর, পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক গাড়িচালকের কাছে পূজোর চাঁদা দাবি করা হয়। তা দিতে অস্বীকার করেন তিনি। প্রথমে ভাঙচুর চালানো হয়। এরপর অগ্নিসংযোগ করা হয় একটি কাঠের দোকান সহ একাধিক বাড়ির সামনে রাখা খড়ের গাদায়। এমনকি। ভাঙচুর করা হয়েছে গাড়িতেও। আহত হয়েছেন বেশ কয়েকজন।
পরিকল্পিতভাবে এলাকায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে টিএসআর, সিআরপিএফ ও অসম রাইফেলসের জওয়ানদের। ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার ও উনকোটি জেলার ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার অবিনাশ রাই। গোটা এলাকায় ১৬৩ ধারা ও কারফিউ জারি করা হয়েছে।
ভারপ্রাপ্ত উনকোটি জেলা পুলিশ সুপার অবিনাশ রাই জানিয়েছেন, ”কিছু দুষ্কৃতী এলাকায় ঢুকে পরিকল্পিতভাবে আগুন লাগায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী যা যা প্রয়োজন, পুলিশ তাই করেছে।”
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা