নিজস্ব প্রতিনিধি, হাইতি – সোমবার দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত দক্ষিণ আমেরিকার হাইতি। রীতিমতো বাড়ি বাড়ি ঢুকে গণহত্যা চালাল ‘গ্রান গ্রিফ’ নামের এক মাফিয়া গোষ্ঠীর সদস্যরা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭০ জনের। আহত আরও ৩০ জন। ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন ৬ হাজার মানুষ। এমনটাই দাবি করেছে একাধিক মানবাধিকার সংগঠন।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে হাইতির আর্তিবোনাইত অঞ্চলে। হাইতির বেশিরভাগ এলাকায় দাপট ‘গ্রান গ্রিফ’ নামের এক মাফিয়া গোষ্ঠীর। সম্প্রতি এই গোষ্ঠীর ঘাঁটিতে ঢুকে কয়েকজনকে হত্যা করেছিল বিরোধী গোষ্ঠী ‘ভিভ আনসান’। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। রবিবার দুপুরে এই হামলার পাল্টা প্রত্যাঘ্যাত করা হবে হুঙ্কার দেন গ্রান গ্রাফের নেতা লুকসন এলান।
এরপর রাত থেকে গণহত্যায় মেতে ওঠে ‘গ্রান গ্রিফ’ নামের এক মাফিয়া গোষ্ঠীর সদস্যরা। এলোপাথাড়ি গুলি, বোমাবাজি করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় ৫০ টি বাড়ি। যাতে এলাকায় পুলিশ না ঢুকতে পারে সেই জন্য রাস্তা কেটে দেওয়া হয়। ঘিরে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে। এই ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে জানিয়ে তীব্র নিন্দা করেছেন হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল। মৃতদের প্রতি শোকবার্তা জানিয়েছেন তিনি।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা