নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল মানতে প্রথমে নারাজ ছিলেন তিনি। দাবি করেছিলেন, জনগণের রায়কে বিকৃত করা হয়েছে এবং তিনি রাজনৈতিকভাবে হারেননি। কিন্তু মাত্র ২মাসের ব্যবধানে বদলে গেল পরিস্থিতি। দল ভাঙনের চাপে কার্যত নতুন বাস্তবতাকে মেনে নিয়ে এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিদ্রোহী নেতাদের নিয়েও কড়া সতর্কবার্তা শোনালেন তিনি।
শনিবার ফেসবুক লাইভে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গণতন্ত্রে মানুষের রায়কে সম্মান করতেই হয় এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকার যদি মানুষের জন্য কাজ করে, তবে সেই কাজকে সমর্থন জানাতে তার আপত্তি নেই।
মমতার বক্তব্য, ' নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু আপনিও তৃণমূল করেছেন বহু বছর। আগে কংগ্রেসও করেছেন। তবে আপনিও হেরেছেন। আপনার জন্য আমি প্রচারে গিয়েছিলাম। ওটা যদিও আমার দায়িত্ব ছিল।' অতীতের কথা তুলে ধরে মমতা বলেন, 'আপনি তৃণমূল সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন, ৬ জেলার দায়িত্বে ছিলেন। হলদিয়া ও দিঘা উন্নয়ন পর্ষদ আপনাদের হাতেই ছিল।'
তবে শুভেচ্ছার পাশাপাশি বিদ্রোহী তৃণমূল নেতাদের উদ্দেশ্যে পরোক্ষ বার্তাও দেন তিনি। অভিযোগ করেন, যারা নতুন শিবিরে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ যারা তাঁর সঙ্গে রয়েছেন, তাঁদের নানা তদন্ত ও আইনি চাপের মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, 'যারা আপনার সঙ্গে গেল তারা সাধু হলে গেল। যারা গেল না, তাদের বিরুদ্ধে সিবিআই, আরও কতকিছু। মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের