নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুই তৃণমূলের দ্বন্দ্ব এবার পৌঁছে গেল বিধানসভার অন্দরে। কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ এবং আখরুজ্জামানের মধ্যে তীব্র বাগবিতণ্ডাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। পরিস্থিতি সামাল দিতে মার্শাল ডাকার নির্দেশ দেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। পরে কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়।
বুধবার বিধানসভার দ্বিতীয়ার্ধে স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনার সময় ঘটনাটির সূত্রপাত। বিরোধী শিবিরের মুখ্য সচেতক আখরুজ্জামান বক্তব্য শুরু করতেই তাকে বাধা দেন কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী শিবিরের বিধায়কদের পাশাপাশি শাসকদলের একাধিক মন্ত্রীও প্রতিবাদে সরব হন। শোরগোলের মধ্যে স্পিকার মার্শাল ডেকে কুণাল ঘোষকে বিধানসভার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন। কার্যত টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে।
এই ঘটনার পেছনে দীর্ঘদিনের ক্ষোভও সামনে আসে। কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ, বিধানসভায় তাদের পাঠানো বক্তা তালিকা থেকে বারবার কুণাল ঘোষের নাম বাদ দেওয়া হচ্ছে। এর আগে শোভনদেব চট্টোপাধ্যায় এবং পরে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদও একই অভিযোগ তুলেছিলেন। তবে বিরোধী শিবিরের মুখ্য সচেতক আখরুজ্জামান স্পষ্ট জানান, '৮০ জন বিধায়ক রয়েছেন। সবাইকে বলার সুযোগ দেওয়া সম্ভব নয়। কে বলবেন, তা আমরা ঠিক করব।'
ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'এমন অসভ্যতা বিধানসভায় আগে দেখিনি। বিরোধী দলে থেকেছি, এখন শাসকদলে আছি। এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়।' তিনি আরও বলেন, আখরুজ্জামানের মতো প্রবীণ নেতার প্রতি এই আচরণ গ্রহণযোগ্য নয়। এরপর শিল্পমন্ত্রী তাপস রায় বিধানসভার ৩৪৮(২) ধারায় কুণাল ঘোষকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। যদিও মুখ্যমন্ত্রী গোটা অধিবেশনের বদলে একদিনের সাসপেনশনের পক্ষেই মত দেন। শেষ পর্যন্ত ধ্বনি ভোটে কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের