নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গা অঙ্গনের শিলান্যাসের মঞ্চ থেকেই আরও এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর শিলিগুড়িতে বাংলার সর্ববৃহৎ মহাকাল মন্দির নির্মাণের শিলান্যাস হবে আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। নিউটাউনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জানালেন।
চলতি বছরের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে একাধিকবার সেখানে যান মুখ্যমন্ত্রী। সেই সময়ই দার্জিলিঙের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে পুজো দেন তিনি। এরপরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টারের পাশেই গড়ে উঠবে এই মন্দির। সেখানে স্থাপন করা হবে বাংলার সবচেয়ে বড় শিবমূর্তি।
সরকার বিনামূল্যে জমি দেবে এবং মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। সোমবার দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ' একটা সুখবর দিই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করব। জমি আমি নিজে দেখে নিয়েছি, সব প্রস্তুত। পুজোর দিনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম। ট্রাস্টের একটি মিটিং করলেই বাকি কাজ এগোবে।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের