নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোকে ঘিরে প্রতিমা বিসর্জনের দিনগুলিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিল পূর্ব রেল। রাজ্য প্রশাসনের অনুরোধে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর এবং ৭ ও ৮ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের চক্ররেল পরিষেবায় আনা হয়েছে পরিবর্তন।
সূত্রের খবর, দুর্গাপুজোর ভাসান উপলক্ষ্যে শহরের একাধিক ঘাট গুলিতে চোখে পড়ার মতন ভিড় লক্ষ্য করা যায়। আর তাই সাধারণের সুবিধার্থে এবার বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর এবং ৭ ও ৮ অক্টোবর পর্যন্ত দিনগুলিতে কিছু লোকাল ট্রেন বাতিল করার পাশপাশি, কিছু ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের পক্ষ থেকে, 30416 শিয়ালদহ–বিবাদী বাগ, 30451 বিবাদী বাগ–বারুইপুর লোকাল বাতিল করা হয়েছে। পাশাপশি, বারাসাত–মাঝেরহাট, দত্তপুকুর–মাঝেরহাট এবং নৈহাটি–বালিগঞ্জ লোকাল ট্রেনগুলি যেগুলো প্রিন্সেপ ঘটে যাত্রা শেষ করতো সেগুলো যাত্রা শেষ হবে কলকাতা স্টেশনে। পাশাপশি, মাঝেরহাট–হাবড়া, মাঝেরহাট–বারাসাত লোকাল ট্রেনগুলি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
অপরদিকে, নৈহাটি–মাঝেরহাট লোকাল শিয়ালদহ নর্থ পর্যন্ত যাবে, এবং মাঝেরহাট–নৈহাটি লোকাল শিয়ালদহ নর্থ থেকে ছাড়বে। হাবড়া–মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন–বালিগঞ্জ হয়ে মাঝেরহাটে পৌঁছবে। এছাড়াও, লক্ষ্মীকান্তপুর–মাঝেরহাট লোকাল বালিগঞ্জে শেষ হবে, মাঝেরহাট–ঘুটিয়ারি শরীফ লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে, ব্যারাকপুর–মাঝেরহাট লোকাল ঘুরপথে বালিগঞ্জ পর্যন্ত যাবে। যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ শিয়ালদহ–বারুইপুর লোকাল সন্ধ্যা ৭টায় শিয়ালদহ থেকে ছাড়বে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের