নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর আগে শহরে ফের মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। সেই বাড়বাড়ন্ত রুখতে পদক্ষেপ নিল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। পুরসভার পক্ষ থেকে জারি করা হল দুর্গা পুজো কমিটিগুলির জন্য বিশেষ এডভাইজারি।
সূত্রের খবর, একদিকে রাজ্যে বর্ষার মরশুম পিছন ছাড়ছে না। আর এই বর্ষা থেকেই পূজোর আগে মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। ইতিমধ্যেই, শহরে একাধিক প্রাণ কেড়েছে এই ডেঙ্গু। আর তাই শহরে ডেঙ্গুর দাপট রুখতে আসন্ন দুর্গা পুজোর আগে উদ্যোগী হয়েছে পুরসভা। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এডভাইজারি জারি করে সতর্ক করা হয়েছে প্রতিটি পুজো কমিটিকে। এডভাইজারিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে- মণ্ডপ তৈরির সময়ে আশপাশে কোথাও যেন জল না জমে থাকে। কারণ, জমা জলে ডেঙ্গুর বাহক এডিস মশার জন্ম হতে পারে।
এছাড়াও, বাঁশের ডগা কাটার পর ফাঁকা অংশে যাতে জল জমতে না পারে, তার জন্য কাটা অংশটি বালি বা মাটি দিয়ে বুজিয়ে দিতে হবে অথবা, কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। মণ্ডপের চারপাশে সর্বক্ষণ পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, প্যান্ডেল সংলগ্ন রাস্তার ধারে বিজ্ঞাপনে মশার বংশবৃদ্ধি রুখতে বিশেষ নজরদারি রাখতে হবে। পুরসভার তরফে জানানো হয়েছে, পুজো প্যান্ডেলে ভিড় বাড়বে, তাই সতর্কতা না নিলে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার নিতে পারে। তাই প্রতিটি কমিটিকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে বলা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের