নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভোররাতে গুরাপে ভয়াবহ পথ দুর্ঘটনা। ১৯ নম্বর জাতীয় সড়কে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে জখম হলেন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এক চিকিৎসক সহ মোট ছয় জন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর একটি চারচাকা গাড়ি সামনে থাকা একটি চলন্ত ট্রাকে ধাক্কা মারে। এর পরেই পিছন থেকে আসা আরেকটি গাড়ি এসে ধাক্কা দেয় কেন্দ্রীয় বাহিনীর গাড়িটিকে। ফলে দুর্ঘটনার তীব্রতা আরও বেড়ে যায়। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকা এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এক চিকিৎসক, এক কনস্টেবল এবং চালক গুরুতর জখম হন। পাশাপাশি পিছনের গাড়ির চালক ও এক যাত্রীও আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুরাপ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বামচাঁদাইপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের