নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতি প্রসঙ্গ ফের রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দমদমের সভা থেকে প্রাক্তন তৃণমূল মন্ত্রীদের দুর্নীতি মামলা তুলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ শানিয়ে সামনে আনল শুভেন্দু অধিকারীর নারদা ভিডিও।
সূত্রের খবর, শুক্রবার দমদমে জনসভা থেকে প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলকে নিশানা করেন। ‘মন্ত্রিত্ব বাতিল’ বিলের প্রসঙ্গ টেনে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের ঘটনা উল্লেখ করেন। অভিযোগ করেন, 'দুর্নীতির দায়ে জড়ালেও এরা মন্ত্রিত্ব ছাড়তে চাননি। মানুষের ভাবনার জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। জনগণকে প্রতারণা করছেন।'
কিন্তু মোদির এই বক্তব্যের পরেই সাংবাদিক বৈঠকে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও শশী পাঁজা। শুভেন্দু অধিকারীর নারদা-কাণ্ডের ভিডিও তুলে ধরে কুণাল ঘোষ বলেন, 'যখন দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, তাঁর পাশেই বসে আছেন সেই শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে একসময় বিজেপিই দুর্নীতির অভিযোগ তুলে গ্রেফতারের দাবি করেছিল। আজ তিনি বিজেপিতে যোগ দিয়ে সুরক্ষিত।'
কুণাল ঘোষ আরও বলেন, 'আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন অজিত পাওয়ার থেকে শুরু করে হেমন্ত বিশ্বশর্মা, বাংলার বিরোধী দলনেতা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বিজেপিতে গিয়ে তদন্ত এড়িয়েছেন। সুতরাং কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন মোদি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের