নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের ডাকা লোকায়ুক্ত কমিটির বৈঠকে আমন্ত্রণ পেলেও সেখানে যোগ দিচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে নির্ধারিত বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। তার না যাওয়ার কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
প্রতি বছর নির্দিষ্ট সময়ে নবান্নে লোকায়ুক্ত কমিটির বৈঠক ডেকে থাকে রাজ্য সরকার। রীতি অনুযায়ী সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলনেতাকেও। এবারও সেই নিয়ম মেনেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে শুভেন্দু অধিকারীর নামে আমন্ত্রণপত্র পাঠানো হয়। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, এই বৈঠকে তিনি যাচ্ছেন না। গত চার বছর ধরে লোকায়ুক্ত কমিটির কোনও বৈঠকে উপস্থিত হননি শুভেন্দু। এবারও একই অবস্থান বজায় রাখায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
শুভেন্দুর অভিযোগ, 'দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এক টেবিলে বসার প্রশ্নই নেই।' পাশাপাশি তিনি আরও দাবি করেন, বিজেপি সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত অবস্থায় দেখার পর নবান্নের কোনও বৈঠকে যোগ দেওয়ার মানসিকতা তাঁর নেই। তার কথায়, 'যাদের হাতে বিজেপি নেতা-কর্মীদের রক্ত লেগে আছে, তাদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা সম্ভব নয়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের