নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির হয়ে কলকাতা হাই কোর্টে সওয়াল করেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে সমাজমাধ্যমে সরব হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
সম্প্রতি আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির হয়ে লড়েন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপর আদালত তাদের আগাম জামিন না দিলেও আগামী ১৯ জুন পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয়। বিষয়টি সামনে আসতেই তৃণমূলেরই কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে সরব থাকা এক বর্ষীয়ান আইনজীবী কীভাবে একই ধরনের অভিযোগে অভিযুক্তদের হয়ে আদালতে দাঁড়ান।
এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'একজন অভিজ্ঞ বর্ষীয়ান আইনজীবী, যিনি নিজেকে দুর্নীতির বিরুদ্ধে যোদ্ধা বলে দাবি করেন। তিনি আবার দুর্নীতির গুরুতর অভিযোগে অভিযুক্ত এক প্রাক্তন বিধায়ক ও তার স্বামীর হয়ে আদালতে লড়াই করছেন। পেশাগত দায়িত্বকে সবসময় ঢাল হিসেবে ব্যবহার করা যায় না। যখন একই ধরনের অভিযোগে অভিযুক্ত অন্য পক্ষকে আড়াল করে শুধু এক পক্ষকেই নিশানা করা হয়'।
যদিও বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, তিনি পেশায় একজন আইনজীবী। তার কাছে মক্কেলের রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়। আইন মেনেই তিনি আদালতে সওয়াল করেছেন বলে জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের