নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় শুভেন্দুর সরকার। রাজনৈতিক পরিচয় নয়, অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা এই বার্তা ফের স্পষ্ট হল নিউটাউনের ঘটনাকে ঘিরে। এক বৃদ্ধার ফ্ল্যাট দীর্ঘদিন দখল করে রাখার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা বরুণ বিশ্বাস। গ্রেফতারের পরেই উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি নেতাকে।
অভিযোগ, নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন বিজেপি নেতা বরুণ বিশ্বাস। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাকে ফ্ল্যাট খালি করার অনুরোধ জানানো হলেও তিনি তা করেননি। বৃদ্ধার দাবি, প্রথমে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলে কিছু সময় চাইলেও পরে প্রায় পাঁচ বছর থাকার আবেদন করেন। এদিকে চুক্তি নবীকরণ না হওয়ায় ২০১৯ সালের মার্চ মাসের পর থেকে আর কোনও ভাড়াও দেননি তিনি।
বিষয়টি নিয়ে আবাসনের কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশের দ্বারস্থ হলেও দীর্ঘদিন কোনও সমাধান হয়নি বলে দাবি বৃদ্ধার। শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি। মামলাটি এখনও বিচারাধীন থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্ল্যাটে গিয়ে বিজেপি নেতার সঙ্গে তার বচসা বাধে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বরুণ বিশ্বাসকে গ্রেফতার করে। গ্রেফতার সময় ক্ষুব্ধ জনতার একাংশ তার দিকে ডিম ছোড়ে এবং হেনস্তার অভিযোগও ওঠে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের