নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা ও পাহাড়ি দুর্যোগের পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় রবিবার দুপুরেই হাসিমারায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও ত্রাণকাজের অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হবে এই বৈঠকে।
সূত্রের খবর , রবিবার দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি যাবেন নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে। বিকেল ২:৩০ নাগাদ শুরু হবে জেলার প্রশাসনিক বৈঠক। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে বলে জানা গেছে।
গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী নিজে পাহাড়ের দুর্গত অঞ্চলগুলিতে যান। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে দ্রুত রাস্তা মেরামত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার নির্দেশ দেন তিনি। এদিনের বৈঠকে সেই নির্দেশের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে পারেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা। রবিবার রাতেই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে অবস্থান করবেন, আর সোমবার তার মিরিক সফরের সম্ভাবনা রয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের