নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহারে ভোট, তাই ছট পুজোয় বিমান ভাড়ায় ছাড়। অথচ দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে বিমান ভাড়া বেড়ে আকাশছোঁয়া। আর এই বৈষম্য নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় ফেরার পর কেন্দ্রের বিমান মন্ত্রকের বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি।
সূত্রের খবর, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ধসে এখনো বেহাল পরিস্থিতি। বহু এলাকা বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। পর্যটক ও সাধারণ মানুষ দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছেন। কিন্তু আকাশপথে ফিরতে গিয়ে কার্যত দিশেহারা যাত্রীরা। কলকাতা-বাগডোগরা বিমানের ভাড়া যেখানে সাধারণত কয়েক হাজার টাকার মধ্যে থাকে, বর্তমানে তা ছুঁয়েছে ১৮ হাজার টাকা। এমনকি দিল্লি হয়ে ঘুরে আসতে গেলে ৪২ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে যাত্রীদের।
এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন। তিনি বলেন, 'বিহারে নির্বাচন আছে বলে ছট পুজোয় বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে, তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে এত বিমান ভাড়া কেন? কলকাতা থেকে বাগডোগরার ভাড়া ১৮ হাজার আর যারা সেই পথে আসতে পারছে না ঘুরে আসছে তাদের জন্য ৪২-৪৫ হাজার টাকা ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি রাজনৈতিক বৈষম্য না? দুর্যোগের সময় কেন্দ্র রাজ্যবাসীর পাশে না দাঁড়িয়ে বরং বিমান সংস্থাগুলিকে বাজারে ছেড়ে দিয়েছে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' ইতিমধ্যেই আমরা সমস্ত পর্যটকদের ভলভো বাসে করে নিয়ে এসেছি। মোটামুটি এক হাজার পর্যটককে নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট বাসে করে নিরাপদে ফিরিয়ে এনেছি। যারা এখনও পাহাড়ে রয়েছেন তাদের সঙ্গেও প্রশাসনের নিয়মিত যোগাযোগ রাখছে। যেসব এলাকায় ধস বা রাস্তা ভেঙেছে, সেসব জায়গায় দ্রুত কাজ শুরু হয়েছে। আমরা চাই মানুষ নিরাপদ থাকুন, কিন্তু এই সময় বিমানের এমন বাড়তি ভাড়া একেবারেই অমানবিক।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের