নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগেই আবারও তৈরি হচ্ছে হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই। ২০২১-এর মতোই ২০২৬ সালেও মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। আর বিজেপির এই প্রার্থী তালিকা ঘোষণকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির।
সোমবার বিজেপির প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আর এই তালিকায় সব থেকে বড় চমক হচ্ছে নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় জায়গা থেকেই এবার প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। অনেকেই একে ২০২১ সালের নির্বাচনের পুনরাবৃত্তি বলেও মনে করছে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছে শাসক শিবির। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই শুভেন্দুকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, ' শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আর ভবানীপুর দুই জায়গাতেই হারবে। নন্দীগ্রামে হারার পর কীভাবে প্রচারে থাকা যায় সেই কারণে ভবানীপুরে দাঁড়াচ্ছে।'
কুণাল ঘোষ আরও বলেন, ' সস্তার প্রচারে ভেসে থাকার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন। বিজেপি যে হারবে সেটা স্পষ্ট৷ বিজেপি রাজনৈতিক ভাবে দৈউলিয়া হয়ে গিয়েছে৷ বাংলার সরকার আর বাংলার মুখ্যমন্ত্রীকে বদলানোর ক্ষমতা বিজেপির ১৪ পুরুষের নেই৷ নন্দীগ্রামে হারের সান্ত্বনা পুরস্কার হিসেব ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের