নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বন্যায় ক্ষতিগ্রস্ত চা শ্রমিকদের ত্রাণ দিতে ডুয়ার্সে উপস্থিত বিমল গুরুং। তবে আচমকাই সাক্ষাৎ করলেন জন বার্লার সঙ্গে। সংক্ষিপ্ত আলাপ হলেও এই সাক্ষাৎকারকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চার শুরু হয়েছে। নির্বাচনের আগে নতুন করে জোট সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এই সাক্ষাৎকার।
সূত্রের খবর, শনিবার বিকেলে জলপাইগুড়ির বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে বন্যা ত্রাণ বিতরণ করতে আসেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। চা শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দিয়ে ফেরার পথে তার গাড়ি যখন জন বার্লার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখনই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বার্লা তাকে অভ্যর্থনা জানান। গাড়ির ভেতর থেকেই দুজনের সংক্ষিপ্ত কথাবার্তা হয়।
বার্লা এদিন সস্ত্রীক হাজির ছিলেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে এটাই তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি। তবে এত কাছাকাছি এসেও বিমল গুরুং বার্লার বাড়িতে প্রবেশ করলেন না। যদিও তিনি কারণ হিসেবে নিজের ব্যস্ত ত্রাণ কর্মসূচির কথা বলেন। তবে এই সাক্ষাৎকারকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের শুরু হয়েছে।
যদিও বিমল গুরুংয়ের বক্তব্য, ' আমি এখানে ত্রাণ সরবরাহ করতে এসেছি। এখানে গোর্খা গোষ্ঠীরা যে সমস্যার সম্মুখীন হয়েছে সেখানে তাদের পাশে থাকাটা অনেক বেশি জরুরি। আসার পথে জন বার্লের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কিন্তু যেহেতু এখন আমাদের কাছে মানুষের পাশে থাকাটা বেশি জরুরি।' সক্রিয় রাজনীতিতে তিনি থাকছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেবেন বলেও ঘোষণা করেন তিনি। তবে তিনি নিজে প্রার্থী হবেন, নাকি কোনও দলের প্রতি সমর্থন দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।
গোটা ঘটনায় জন বার্লার জানান, ' ওনার আসার বিষয়ে আমার কাছে কোনো খবর ছিল না। তবে এখানে ত্রাণ দিতে এসেছেন তাই রাস্তায় হঠাৎই দেখা হয়ে গেল। উনি তাড়ায় ছিলেন তাই বাড়িতে আসেননি।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের