নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের আগে প্রশাসনিক স্তরে বড় রদবদল করল নির্বাচন কমিশন। নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কলকাতার একাধিক থানার ওসি সহ গুরুত্বপূর্ণ পদে বদল আনা হয়েছে। কালীঘাট থানাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শনিবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কালীঘাট থানার ওসি পদ থেকে সরানো হয়েছে উৎপল ঘোষকে। মাত্র এক মাস আগে দায়িত্ব পাওয়ার পরই তাকে বদলি করা হল। তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন গৌতম দাস। যিনি এতদিন কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
শুধু ওসিই নন, কালীঘাট থানার অতিরিক্ত ওসি পদেও পরিবর্তন আনা হয়েছে। নতুন করে ওই দায়িত্বে আনা হয়েছে উত্তম পাইককে। কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট, স্পর্শকাতর এলাকায় নজরদারি আরও জোরদার করতে চাইছে তারা।
এর পাশাপাশি আলিপুর থানার নতুন ওসি হিসেবে সুব্রত পাণ্ডেকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে উল্টোডাঙা মহিলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। তিনিও আগে আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে কমিশন যে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ, তা এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের