নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলার তদন্তে চাপ ক্রমশ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। প্রথম দফার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার ফের ভবানী ভবনে হাজির হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। নির্ধারিত সময়ের আগেই সিআইডি দফতরে পৌঁছে যান তিনি। একইসঙ্গে এই মামলায় তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও।
রবিবার বেলা ১২টায় সিআইডির তলব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই অনুযায়ী সকাল সাড়ে ১১টার কিছু পরে বাড়ি থেকে বেরিয়ে তিনি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং বেলা ১১টা ৪৩ মিনিট নাগাদ সেখানে পৌঁছে যান। ভবানী ভবনে প্রবেশের সময় নিয়ম মেনে পরিচয়পত্র দেখাতে হয় তাকে। প্রথমে পরিচয়পত্র সঙ্গে না থাকায় তার এক সহযোগী গাড়ি থেকে আইডি কার্ড এনে দেন। এরপরই আনুষ্ঠানিকভাবে ভবনের ভিতরে প্রবেশ করেন অভিষেক।
এর আগে বৃহস্পতিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। সেই জেরায় একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। বিশেষ করে বহুল আলোচিত রেজোলিউশনের আসল কপি কোথায় রয়েছে, সেই প্রশ্নের উত্তর এখনও তদন্তকারীরা খুঁজছেন। এছাড়াও সই সংক্রান্ত নথি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও বিস্তারিত তথ্য জানতে চাইছে সিআইডি।
এদিনের তদন্তকে আরও গুরুত্বপূর্ণ মোড় দিয়েছে কুণাল ঘোষের তলব। দুপুরের পর তাকেও ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তদন্তকারীরা দুই নেতার বয়ান মিলিয়ে দেখবেন বলেই মনে করা হচ্ছে। এমনকি, মনে করা হচ্ছে কুণাল ঘোষ ও অভিষককে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের