নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় তথা শেষ দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তার বলয়ে মোড়া বাংলা। ১৪২টি কেন্দ্রে ১৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে প্রস্তুত ৩ কোটিরও বেশি ভোটার। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কড়া নজরদারিতে প্রস্তুত প্রশাসন।
বুধবার দক্ষিণবঙ্গের ৮ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণে অংশ নেবেন মোট ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন ভোটার। এই দফায় লড়ছেন ১৪৪৮ জন প্রার্থী, ফলে প্রতিটি কেন্দ্রেই লড়াই তীব্র হওয়ার সম্ভাবনা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই ৪৩৮৮টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই বুথগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে, যাতে কোনওরকম অশান্তি বা ভোটে বিঘ্ন না ঘটে। নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি ৩৮ হাজারেরও বেশি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মী। একাধিক এলাকায় স্পেশাল ফোর্সও রাখা হয়েছে প্রস্তুত অবস্থায়। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য কমিশনের তরফে কড়া নির্দেশিকা কার্যকর করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের