নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটগ্রহণে বিকেলের দিকে চূড়ান্ত গতি পেল ভোটদানের হার। শেষ ঘণ্টার আগেই প্রায় ৯০ শতাংশ ভোট পড়ে যাওয়ায় উচ্ছ্বাস ছড়িয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটারদের মধ্যে।
বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দফায় রাজ্যে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৯.৯৯ শতাংশ, যা প্রথম দফার একই সময়ের হার ৮৯.৯৩ শতাংশকেও সামান্য ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের দিকে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, যেখানে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। অন্যদিকে কলকাতা দক্ষিণে তুলনামূলকভাবে কম ভোটদানের হার লক্ষ্য করা গেছে।
গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরেও ভোটদানের হার যথেষ্ট উল্লেখযোগ্য, বিকেল ৫টা পর্যন্ত সেখানে ৮৫.৫১ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষ হতে তখনও এক ঘণ্টা বাকি ছিল, ফলে চূড়ান্ত হার আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, নদীয়ায় ৯০.২৮% , উত্তর ২৪ পরগণায় ৮৯.৭৪% , দক্ষিণ ২৪ পরগণায় ৮৯.৫৭%, উত্তর কলকাতায় ৮৭.৭৭%, হাওড়া ৮৯.৪৪% , হুগলী ৯০.৩৪% ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের