নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের আগে সুপার সানডেতে বাংলার মাটিতে ঝড় তুলতে নামছে বিজেপি। দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে একদিনেই একাধিক সভা ও রোড শো নিয়ে মাঠে নামছেন প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা। বিজেপির এই ম্যারাথন প্রচার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে প্রচারের শেষ লগ্নে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। তাই রবিবার রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি সাজানো হয়েছে। দুপুর ১টায় বনগাঁ এবং বিকেল ৩টায় আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর সন্ধ্যার দিকে কলকাতায় একটি বড় রোড শো করারও কর্মসূচি রয়েছে তার।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেহট্ট ও রানাঘাটে জনসভা করবেন। পাশাপাশি বারাসাতে তার রোড শো ঘিরেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারও ভাতার ও বেহালায় রোড শো রয়েছে। ৭ জেলার ১৪২টি আসনে ভোটের আগে এই হাইভোল্টেজ প্রচারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রথম দফার ভোটে ব্যাপক অংশগ্রহণের পর দ্বিতীয় দফাতেও জনসমর্থন টানতে মরিয়া সব দলই। তবে বিজেপি এই দিনটিকে ‘সুপার সানডে’ হিসেবে তুলে ধরে সর্বশক্তি দিয়ে প্রচারে ঝাঁপিয়েছে। রাজ্যের রাজনৈতিক লড়াইয়ে এই ত্রয়ীর উপস্থিতি যে নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের